• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক

রুমিন ফারহানা উত্তেজিত হয়ে তেড়ে আসেন : আতাউল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ১০:২৬ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলায় এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোহাম্মদ আতাউল্লাহ। ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোহাম্মদ আতাউল্লাহ।

আতাউল্লাহ অভিযোগ করেন, সোমবার রাতে একটি টেলিভিশন টকশোতে বিএনপির সম্ভাব্য প্রার্থী খালেদ হোসেন মাহবুব সম্পর্কে রুমিন ফারহানা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করেছেন। তিনি বলেন, “খালেদ হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে বিতর্কিত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।”

তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের শুনানিতে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা উত্তেজিত হয়ে তার দিকে তেড়ে আসেন এবং অনুসারীদের আক্রমণের ইঙ্গিত দেন। পরে তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয়। এ ঘটনায় বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ মুস্তফা আহত হন।

আতাউল্লাহর অভিযোগ, “ঘটনার সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশনের কাছে রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ভিডিও ছড়িয়ে আমাকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে।”

তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, “প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোনো ব্যবস্থা নেননি। যদি কমিশনের সামান্যতম সততা ও সাহস থাকে, তাহলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করবে এবং রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্যথায় জনগণের আস্থা কমিশনের ওপর থাকবে না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জিহান মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান, যুগ্ম সমন্বয়কারী খায়রুল ইসলাম, আখাউড়ার প্রধান সমন্বয়কারী ইয়াকুব আলী ও সদর উপজেলার প্রধান সমন্বয়কারী আক্কাস মীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের