• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল:

ইউটিউব চ্যানেল হ্যাক, সম্প্রচারে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক    ২৭ আগস্ট ২০২৫, ১১:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর ভুটানে চলছে। সাফের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ তাদের ইউটিউব চ্যানেলে এতদিন টুর্নামেন্টটির ম্যাচ সম্প্রচার করে আসছে। আজ বুধবার (২৭ আগস্ট ) এক বার্তায় সেই চ্যানেল হ্যাক হওয়ার কথা জানিয়েছে সাফ। ফলে আজকের দু’টি ম্যাচসহ মেয়েদের এই প্রতিযোগিতার ম্যাচ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ এশীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টওয়ার্কজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এবং বর্তমানে অচল রয়েছে চ্যানেলটি। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে একেবারে গুরুত্বপূর্ণ সময়ে, যখন ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ চলছে। যখন দক্ষিণ এশিয়ান ফুটবলভক্তরা অধীর আগ্রহে ম্যাচগুলো অনুসরণ করছেন।

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সাফ কর্তৃপক্ষ বলছে, ‘সাফ ও স্পোর্টওয়ার্কজ জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং যত দ্রুত সম্ভব লাইভ ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। আমরা জানি ম্যাচ সম্প্রচার আমাদের ফুটবলগোষ্ঠীর জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই আপনাদের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। সবাই এই খবরটি ছড়িয়ে দিন এবং আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আসুন আমরা সবাই একসঙ্গে সুন্দর এই খেলাটির পাশে দাঁড়াই এবং আমাদের খেলোয়াড়রা যেন প্রাপ্য গুরুত্ব পান তা নিশ্চিত করি।’

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টটি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারিয়েছে, তবে ভারতের কাছে হেরেছে। আজ (বুধবার) বিকেল ৩টায় বাংলাদেশ-নেপাল, এবং সন্ধ্যা ৬টায় ভারত-ভুটান ম্যাচ অনুষ্ঠিত হবে চাংলিমিথাং স্টেডিয়ামে। কিন্তু হ্যাকের কারণে সরাসরি সম্প্রচারে অনিশ্চয়তা রয়ে গেছে।

ভিওডি বাংলা/ জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেদ্রোর গোলে লিড বাড়াল স্পেন
ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স, পেদ্রোর গোলে লিড বাড়াল স্পেন
ফ্রান্সের ফাউলে এগিয়ে গেল স্পেন
ফ্রান্সের ফাউলে এগিয়ে গেল স্পেন
কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল
মুখোমুখি ফ্রান্স-স্পেন, শক্তিতে এগিয়ে কোন দল