• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ইরান

নিজস্ব প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ১২:৪৭ পি.এম.
ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত। তিনি ছিলেন শোষণ, বঞ্চনা ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের চেতনার বাতিঘর। ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা সাম্যবাদী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। তাঁর সাহিত্য, সংগীত, গান, গজল, নাটক ও প্রবন্ধ আমাদের সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং মুসলিম জাতিসত্তার বিকাশে অবিস্মরণীয় অবদান রেখেছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মাগফেরাত কামনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডাঃ ইরান বলেন, নজরুলের কবিতা গানের মধ্য দিয়ে মানবতার জন্য প্রেম দয়া মায়া ও ভালবাসার আবেদন ফুটে উঠেছে। আজকের নতুন প্রজন্মকে নজরুলকে নতুনভাবে চিনতে হবে। তাঁর রচনাবলীকে বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় তুলে ধরতে হবে, যাতে করে ইনসাফ, সাম্য ও মানবিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামে তাঁর চেতনা আমাদের দিশারি হতে পারে।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি এস সোহেল মাহমুদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, সদস্য এনামুল হক আকন্দ, মোঃ আলমগীর, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ রেদোয়ান আহমেদ, মোঃ রেদোয়ান সাকিব, ঢাকা মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি, সদস্য পারভেজ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের