• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০১:০২ পি.এম.
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ -ছবি সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সাময়িক সমাধান হিসেবে ফিরিয়ে দিতে চায় না, বরং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে স্থায়ী সমাধান চায়। এতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত হবে না এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদি প্রভাব রাখবে।

এই সময়ে প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এটি কবে থেকে কার্যকর হবে?” বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, একজন আইনজীবী হিসেবে তিনি এর সঠিক জবাব দিতে পারছেন না।

বুধবার (২৭ আগস্ট) আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) চারটি আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির; রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এ বিষয়টি দীর্ঘ ইতিহাসের। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় ১৯৯৬ সালে। এর বৈধতা নিয়ে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করা হয়। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট এই রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকারকে বৈধ ঘোষণা করে। এর পরের আপিল প্রক্রিয়ায় ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়।

রায়ের পর ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশ করা হয়।

এরপরে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দল পুনর্বিবেচনার আবেদন করেছেন, যার মধ্যে রয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের