• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরেই শেষ হবে: বাণিজ্য উপদেষ্টা

আনোয়ারার (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বুধবার (২৭ আগস্ট) সকালে ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত)’ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘পানি সরবরাহসহ নানা জটিলতার কারণে কাজের গতি কিছুটা মন্থর হয়েছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালক আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যেই সব অবকাঠামোগত কাজ শেষ হবে।’

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, ‘পারকি সমুদ্র সৈকতের এই পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।’

পরিদর্শনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পারকি সৈকত আধুনিকায়নের লক্ষ্যে ২০১৮ সালে ১৩.৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রথমে প্রকল্পের মেয়াদ দুই বছর নির্ধারণ করা হলেও ২০২০ সালের নভেম্বরে তা শেষ হয়ে যায়। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান মিলে মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন করায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয় এবং বাজেট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৭১.২৫ কোটি টাকা। এরপরও কাজের ধীরগতির কারণে আবারও মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়।

ভিওডি বাংলা-নাছির উদ্দিন চৌধুরী/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার