• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় চায়ের দোকানে জুয়ার আসর

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৩ জনকে আটক করেছে। বুধবার (২৭) আগস্ট সকালে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার (তাতীপাড়া) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মোঃ সুজন চৌধুরী (৩২), আঃ সালাম মন্ডল (২৮), আব্দুল মন্ডল (৩৮), মোঃ আলীম মিয়া (৩৫), মোঃ ওলিদ মন্ডল (২৯), মোঃ আহাদুল চৌধুরী (৪০), আবু কালাম মন্ডল (৪০), রাসেল ফকির (২৮), মোঃ রেজাউল মন্ডল (৪৫), মোঃ মোহন মিয়া (৩৫), তোফাজ্জেল হোসেন তুফান মন্ডল (৩৫), সজীব মুন্সি (২৫) ও আলম শিকদার (৩৪)।

এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার আলামত হিসেবে নগদ ১০ হাজার ৪০ টাকা, ১০১টি তাস ও একটি লাল-কালো রঙের গামছা জব্দ করে পুলিশ।

থানাসূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিঃ) শাহ আলম সোহাগ, এসআই (নিঃ) জোবাইন ফেরদৌস, এএসআই (নিঃ) রাজু আহমেদ সঙ্গীয় ফোর্সসহ বাগদুলী বাজার এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মোঃ আলিম মিয়ার চায়ের দোকানে জুয়ার আসর বসানো হয়েছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়া খেলা অবস্থায় আসামীদেরকে আটক করে।

আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা টাকার বিনিময়ে জুয়া খেলছিল। এছাড়া চায়ের দোকানের মালিক মোঃ আলিম মিয়া অন্যদের জুয়া খেলার সুযোগ করে দিয়েছিলেন এবং নিজেও এতে অংশ নিয়েছিলেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে জুয়া আইনের ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার