• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শ্রমিক অধিকার নিশ্চিতে আইনি স্বীকৃতির আহ্বান সাকির

নিজস্ব প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০৭:২২ পি.এম.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

খেটে খাওয়া মানুষের ওপর যেকোনো অন্যায় চাপিয়ে দেওয়া সম্ভব হলেও ক্ষমতাশালীদের ওপর ন্যায্য কিছু চাপিয়ে দেওয়া যায় না— এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, “যে ব্যক্তি যে ধরনের কাজই করুন না কেন, তাকে অবশ্যই শ্রম আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তার অধিকার নির্দিষ্ট করা সম্ভব নয়।”

সাকি বলেন, “নাগরিককে ইউনিয়ন করার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার দিতে হবে। সেটা আউটসোর্সিং বা দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক— যেই হোক না কেন। অথচ বাস্তবে তারা চাইলে ইউনিয়ন করতে পারে না। সরকারি খাতায় তাদের শ্রমিক হিসেবেই লেখা হয়, কিন্তু তাদের মৌলিক অধিকার অস্বীকার করা হয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই খেটে খাওয়া মানুষের জীবনমানের পরিবর্তন হোক। তাদের জীবন বদল না হলে দেশেরও কোনো পরিবর্তন আসবে না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের