• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি

সিলেট প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৮:২৬ পি.এম.
সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলম। ছবি: সংগৃহীত

পর্যটন এলাকা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম।

মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসনের সীমান্ত শাখা থেকে জারি করা এক আদেশে সিলেটের বিভিন্ন স্থানে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

আদেশে বলা হয়েছে, সীমান্তবর্তী উপজেলাগুলোতে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পাচারে জড়িত। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছে এবং পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আলোচিত সরকারি কর্মকর্তা সারোয়ার আলম গত ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি পর্যটন এলাকা রক্ষায় বালু-পাথর উত্তোলনে এই কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার