• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভাঙ্গুড়ার অবৈধ কমিটির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপি’র সকল ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগপন্থী ও আত্মীয়-স্বজন দ্বারা "অবৈধ কমিটি" প্রণয়নের অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ত্যাগী নেতাকর্মীদের সম্পূর্ণ উপেক্ষা করে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ও স্বজনদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে দলের প্রকৃত নিবেদিত প্রাণ নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।

বক্তারা অবিলম্বে এ ধরনের "অবৈধ কমিটি" বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সদস্য মো: আয়নুল হক,  সাবেক সদস্য সচিব ও সিঃ যুগ্ম আহবায়ক, জনতার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, সাবেক যুবদল সভাপতি ও যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মো: আলতাফ হোসেন মাস্টার, সাবেক সেচ্ছাসেবকদলের সভাপতি ও যুগ্ম আহবায়ক মো: জহুরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য মো: ময়ছের ফকির, সদস্য মো: আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল জব্বার খান, ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মো: আলহাজ্ব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মো: লিটন হোসেন, আহবায়ক কমিটির সদস্য মো: হুমায়ুন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আমিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আলেপ আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: গোলাপ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন সরকার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলতাফ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: জহুরুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: সানোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুস সামাদ খানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার