• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাইনর লিগে খেলার জন্য সাকিবের মন্তব্য

স্পোর্টস ডেস্ক    ২৮ আগস্ট ২০২৫, ০৫:২৩ পি.এম.
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত

বর্তমানে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। এবার তিনি যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও নাম লিখিয়েছেন। আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভেড়িয়েছে আটলান্টা ফায়ার। দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি আটলান্টা ফায়ারের সঙ্গে যোগ দিয়েছি এবং দলের হয়ে মাইনর লিগ ক্রিকেটে খেলব। আরও আনন্দের খবর, আটলান্টা ক্রিকেট এবার ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর। ফোবানার সফলতা কামনা করি। আশা করি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।”

আগেই আটলান্টা ফায়ার জানিয়ে দেয়, “বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে দলের সঙ্গে যুক্ত হবেন। ব্যাট-বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা এবং তারকাখ্যাতি দলের জন্য বড় শক্তি হবে। আটলান্টায় তার জাদু দেখার জন্য প্রস্তুত থাকুন।”

মাইনর লিগ ক্রিকেট ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে। এটি যুক্তরাষ্ট্রের পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা, যা ২০২১ সালে চালু হয় এবং মূলত মেজর লিগ ক্রিকেটের ‘ফিডার লিগ’ হিসেবে কাজ করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা