• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচন কমিশনের রোডম্যাপকে স্বাগত জানালেন জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পি.এম.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, “বিচার, সংস্কার ও নির্বাচন—এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ মূলত অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় সাকি বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কোনও সুযোগ যেন সৃষ্টি না হয়, সে জন্য নির্বাচনের সঙ্গে যুক্ত সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর বড় দায়িত্ব রয়েছে। তারা দায়িত্ব না নিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলোই।”

নির্বাচনকালীন পরিবেশ মনিটরিং করতে সব আন্দোলনকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন সাকি। একই সঙ্গে তিনি দ্রুত সবার অংশগ্রহণে নির্বাচনি আচরণবিধি প্রণয়নের আহ্বান জানান।

তার মতে, দেশের যেকোনও স্থানে সমস্যা দেখা দিলে বা আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে ওই কমিটি তা মীমাংসায় ভূমিকা রাখতে পারবে।

সাকি আরও বলেন, “আমরা আহ্বান জানাই, আন্দোলনকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন পরিবেশ, ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত নীতিমালা প্রণয়ন করুন। এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করতে হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের