• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে কোন নির্বাচন হবে না : তাহের

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৭:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে উঠে আসে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আলোচনা।

তাহের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি উত্তম হত। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

আব্দুল্লাহ তাহের জানান, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বাড়িয়েছে।
 
সেমিনারে জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের বিচার দৃশ্যমান করার দাবি তোলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের