• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি    ২৮ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পি.এম.
বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আওয়ামী ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত এক বছরেই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি তার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আজ দুপুরে ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান। একই সঙ্গে তাদের মুক্তি দাবি করেন।

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি আমি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করিনি।

আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচাররাই তো বড় স্বৈরাচার। তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি।

সিদ্দিকী বলেন, ‘আজ সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়ব।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী