• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

এনসিপির চার নেতা ছাত্রদলে যোগ দিলেন

বরগুনা প্রতিনিধি    ২৮ আগস্ট ২০২৫, ০৮:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির চার সক্রিয় ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। এ সময় উপজেলা ও পৌর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বুধবার (২৭ আগস্ট) আমতলী উপজেলা বিএনপি কার্যালয়ে নবযোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন আমতলী উপজেলা ছাত্রদলের সভাপতি সোয়েব হেলাল ও সদস্য সচিব ইমরান খান।

নবযোগদানকারীরা হলেন- নাসিম মাহমুদ, ইমামুল হাসান আসিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সভাপতি সোয়েব হেলাল বলেন, নতুন প্রজন্মের ছাত্রনেতাদের যোগদানের মাধ্যমে আমতলীতে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।

সদস্য সচিব ইমরান খান বলেন, ছাত্রদল সবসময় ছাত্রসমাজের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। নবযোগদানকারীরা দলের নীতি-আদর্শ ধারণ করে আমতলী উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী করবেন বলে আমরা বিশ্বাস করি।

নবযোগদানকারী নাসিম মাহমুদ বলেন, এনসিপিতে আমাদের লক্ষ্য পূরণের সুযোগ নেই। অনেক নেতা চাঁদাবাজিসহ অনিয়মে জড়িত। তাই আমরা বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি ছেড়ে ছাত্রদলে এসেছি।

ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনকে বেগবান করতে আমরা ছাত্রদলে যোগ দিয়েছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার