• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১ কোটি চাকরি সৃষ্টিতে প্রস্তুতি রয়েছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ১০:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেড় বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত ‘রাউন্ড টেবিল অন স্কিলিং বাংলাদেশ: এডভান্সিং দ্য স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম ফর ন্যাশনাল গ্রোথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আমরা হোমওয়ার্ক করে, সম্ভাব্যতা বিশ্লেষণ করে এই প্রতিশ্রুতি দিয়েছি। কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের পরিকল্পনায় রয়েছে স্কিল ডেভেলপমেন্ট, উদ্যোক্তা তৈরি, রেমিটেন্স বৃদ্ধির জন্য শ্রমিক প্রস্তুতকরণ এবং সৃজনশীল ও ডিজিটাল খাতকে কাজে লাগানো।’

তিনি বলেন, “এই এক কোটি চাকরির বড় অংশ হবে আত্মকর্মসংস্থানভিত্তিক। তরুণদের দক্ষতা বাড়িয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

অর্থনৈতিক উন্নয়নে স্কিল ডেভেলপমেন্টকে প্রধান খাত উল্লেখ করে তিনি আরও বলেন, “দক্ষতার ঘাটতির কারণে বাংলাদেশে মাঝারি ও উচ্চ পর্যায়ে বিদেশি জনশক্তি নিয়োগ হচ্ছে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর।”

তিনি জোর দিয়ে বলেন, শুধু প্রশিক্ষণ কেন্দ্র নয়, বরং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং মানসম্পন্ন সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

আমীর খসরু জানান, আত্মকর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে মাইক্রো বিজনেস ও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তরুণদের এগিয়ে নেওয়াই বিএনপির কর্মসংস্থান পরিকল্পনার মূল কৌশল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের