• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজশাহী বরেন্দ্র অঞ্চলে ড্রাগন চাষে সাড়া

রাজশাহী ব্যুরো    ২৯ আগস্ট ২০২৫, ০৫:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত দেশের উত্তরের জেলা নওগাঁ। এ’জেলায় ধান চাষের পাশাপাশি রসালো ফল ড্রাগন চাষে বেশ সাড়া পড়েছে। এ’অঞ্চলের জমিগুলো এঁটেল-দোআঁশ বলে ফলগুলো খুবই সুমিষ্ট ও সুস্বাদু।

পোরশা উপজেলার তেঁতুলিয়া গ্রামে ২৫ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে ড্রাগন ফলের বাগান। সারি সারি করে রোপণ করা হয়েছে সুস্বাদু ও সুমিষ্ট ড্রাগনের গাছ। সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে সবুজ আর গোলাপি রঙের ফল। এ যেন এক অপরূপ দৃশ্য। 

এ অঞ্চলে পানি স্বল্পতার কারণে ভালো ফসল না হওয়ায় আট হাজার ড্রাগনের চারা সংগ্রহ করে রোপণ করে শাহজামাল নামে এক যুবক। মাত্র ছয় মাসের ব্যবধানে প্রথম বছরে বিক্রি করেন ৬ লাখ টাকার ফল। অপরদিকে মহাদেবপুর ‎‎উপজেলার শিবরামপুর গ্রামের ড্রাগন চাষী মো. আজাদুল হক জানান তিনি তিন বিঘা জমিতে ড্রাগন বাগান করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। তার ড্রাগন বাগানে মাত্র ৬ মাসে ফল আসা শুরু হয়েছে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ড্রাগন বাগান থেকে ফল উঠছে এবং লাভের মুখ দেখতে শুরু করেছেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে মৌসুমি ফসল ভালো না হওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠেছেন এ এলাকার মানুষ। জমিগুলো এঁটেল-দোআঁশ বলে ফলগুলো খুবই সুমিষ্ট ও সুস্বাদু। পুষ্টিগুণ সম্পন্ন এই ফল জেলায় প্রথম চাষ হওয়ায় চাহিদা বেশি; দামও ভালো। তাই কৃষি বিভাগ থেকে চাষিদের প্রযুক্তিগত সহায়তা ও আরও বেশি ড্রাগন উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার