• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নুরের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ১২:২৮ পি.এম.
প্রতীকী ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হবে।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিছিলে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ শীর্ষ নেতারা।

এর আগে শুক্রবার রাতে নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য লাঠিচার্জ করে নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতনের পর এমন হামলা ন্যক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা সব মহলের পক্ষ থেকে সহনশীল পরিবেশ প্রত্যাশা করি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ শাস্তি প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম