• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ট্রাম্পকে এড়িয়ে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ আগস্ট ২০২৫, ০১:১৪ পি.এম.
ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

চীনের পর্যটন শহর তিয়ানজিনে রোববার (৩১ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই তথ্য নিশ্চিত করেছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ।

রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট এসসিওর সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। সম্মেলনের পর তিয়ানজিনে পুতিন-মোদি বৈঠক অনুষ্ঠিত হবে বলে ক্রেমলিন জানিয়েছে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের সঙ্গে আমাদের রয়েছে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব। সেই সম্পর্ককে সামনে রেখে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে।”

দুই নেতার বৈঠক এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক টানাপোড়েন তীব্র আকার নিয়েছে। আগস্টের শুরুতে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি এবং পাকিস্তান-ভারতের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার স্বীকৃতি না দেওয়ায় ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। ফলে ভারতের মোট রপ্তানি শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

ওয়াশিংটন এখনো নতুন শুল্ক নিয়ে কোনো আলোচনা বা প্রত্যাহারের প্রস্তাব দেয়নি। এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে মোদির বৈঠককে কূটনীতিকরা দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার কৌশল হিসেবে দেখছেন। এছাড়া এটি ডিসেম্বরে পুতিনের ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম