• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাঁথিয়ায় মাকে নির্যাতনের ঘটনায় স্বামী-স্ত্রী আটক

পাবনা প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ১২:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় বৃদ্ধ মা কাঞ্চন খাতুনকে (৭৫) নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বৃদ্ধ'র ছেলে নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী সোনালী (৪০) কে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় যৌথ বাহিনী আটক করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে পুত্রবধূ সোনালী বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন খাতুন কে টেনে-হিঁচড়ে জঞ্জালের মধ্যে ফেলে মারধর করছেন। এরপর ছেলে নজরুল ইসলাম মাকে গলা টিপে ধরে মাটিতে আছাড় দেন। এ সময় অসহায় মা চিৎকার করতে থাকেন।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, “বৃদ্ধ মাকে নির্যাতনের ঘটনায় ছেলে ও পুত্রবধূ কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের প্রতিবাদের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার