• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০২:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের বেতন-ভাতা নিয়ে বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। রাজধানী জাকার্তার বাইরে অন্তত চারটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার চীন সফর বাতিল করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তিনি দেশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন। ফলে বুধবার চীনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তির বিজয় শোভাযাত্রায় তিনি অংশ নিতে পারবেন না।

সম্প্রতি বিক্ষোভে সহিংসতায় মাকাসারে আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। সিরেবোনে পার্লামেন্ট অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পেকালংগান ও ওয়েস্ট নুসা তেংগারায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। বালিতেও শনিবার বিক্ষোভের ঘটনা ঘটেছে।

সরকার বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিক্ষোভকে উসকে দেওয়া হচ্ছে। এ কারণে টিকটক ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে লাইভ ফিচার বন্ধ করেছে।

বিক্ষোভের মধ্যে নাসদেম দলের সংসদ সদস্য আহমেদ সারোনি বেতনভাতা নিয়ে সমালোচকদের ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্তুপিড’ বলায় ক্ষোভ আরও বেড়েছে। পরে তার বাড়িতে লুটপাট চালায় বিক্ষোভকারীরা।

বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ প্রেসিডেন্ট প্রাবোও সরকারের এক বছরের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান