• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো এনসিপির

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০৮:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যমুনার সামনে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরিফুল ইসলাম বলেন, অভ্যুত্থানের এক বছর পরেও পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত হয়নি। নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেয়া প্রবাসীদের আইনী সহায়তা দেয়ার দাবি জানানো হয়েছে। গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংস্থা নির্বাচনে প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

আদীব বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।
 
তিনি বলেন, বিগত ৩টি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি।

এনসিপি নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের