• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

তিন সন্তানের মা হতে চান জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পি.এম.
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডে একের পর এক নতুন খবরে শিরোনামে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। প্রযোজক-অভিনেতা বনি কাপুরের মেয়ে হলেও নিজের অভিনয় প্রতিভায় জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যখন আলোচনায়, তখনই নতুন চমক দিলেন এই নায়িকা—ভবিষ্যতে তিনি তিন সন্তানের মা হতে চান।

ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হয়ে মাতৃত্ব নিয়ে কথা বলেন জাহ্নবী কাপুর। সেখানে তিন সন্তানের মা হওয়ার ইচ্ছার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমার মনে হয়, তিনটি সন্তান থাকা ভালো। প্রথমত, ৩ আমার লাকি নম্বর। দ্বিতীয়ত, সবসময় দুইজনের মধ্যে ঝগড়া হয়, তখন একজনের সমর্থন দরকার হয়। তাই আমি ভেবেচিন্তেই এই পরিকল্পনা করেছি।”

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতিতে বিয়ে করার ইচ্ছার কথাও প্রকাশ করেন জাহ্নবী। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। কলাপাতায় খাবার খাব, গোবিন্দের নাম জপ করব। আমার চুলে থাকবে মোগরা ফুলের মালা, আর স্বামীকে মাথায় তেল মালিশ করে দেব।”

তিরুপতির সঙ্গে জাহ্নবীর সম্পর্কও গভীর। ছোটবেলায় মায়ের (শ্রীদেবী) হাত ধরে সেখানে যেতেন তিনি। এখনো প্রতি বছর মায়ের জন্মবার্ষিকীতে সেখানে যান। বর্তমানে প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেও সেখানে নিয়মিত যান জাহ্নবী। তবে বিয়ে নিয়ে এখনো কোনো পরিকল্পনার কথা জানাননি এ যুগল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’