• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ : ডা. জাহিদ

ময়মনসিংহ প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র দেশ-বিদেশ থেকে হোক না কেন, গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। আগামী দিনে জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেবে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “যারা হম্বি-তম্ভি করেন, কর্তৃত্ববাদীতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, মনে রাখবেন নিরঙ্কুশ মহান রাব্বুল আল আমিন। এই দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। তাই জনগণের বিপক্ষে কোনো চেষ্টা সফল হবে না।”

অনুষ্ঠানে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে পৃথক দুটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে সমবেত হয়। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নগরী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের