• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকার নতুন জেলা জজ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ এ.এম.
মো. রফিকুল ইসলাম-ছবি সংগৃহীত

আইন-আদালত

ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রফিকুল ইসলাম। এর আগে তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির আগে তিনি বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, এ দুই বিচারকসহ মোট ১০ জন বিচারককে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনকেও বদলি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের