• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিচ্ছেন রাজসাক্ষী মামুন

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে তিনি জবানবন্দি দিচ্ছেন।

এর আগে, ১০ জুলাই নিজে স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন চৌধুরী মামুন। তিনি বলেছেন, “জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম। সব সত্য উন্মোচন করব এবং এই গণহত্যার বিষয়ে যা কিছু জানি তা প্রকাশ করতে চাই।”

চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিদ আমজাদ জানিয়েছেন, আদালত তার আবেদন মঞ্জুর করেছেন এবং তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হবে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ আছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নিরস্ত্র জনতার ওপর নির্বিচারভাবে গুলি চালানো হয়, যার ফলে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের