• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইয়াবাসহ গ্রেপ্তার পাবনার সেই যুবদল ও কৃষক দল নেতা বহিষ্কার

পাবনা প্রতিনিধি    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
বহিষ্কৃত কৃষক দল ও যুবদল নেতা। ছবি: সংগৃহীত।

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতারকৃত পাবনার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এবং পাবনা জেলা যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এবং সোমবার রাতে পৃথক বহিষ্কারাদেশের মাধ্যমে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয় সংগঠন দু’টি।

বহিষ্কারকৃত হলেন, পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও‌ সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল এবং পাবনা জেলা  যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌরসভার দোহার পাড়া মহল্লার মৃত জহুরুল ইসলাম র‌ইসের ছেলে রাশেদ রানা।

মঙ্গলবার দুপুরে পাবনা জেলা কৃষক দলের এক বহিষ্কারাদেশ বলা হয়েছে, ‘পাবনা জেলার অধীনে সুজানগর থানা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মজিদ মণ্ডলের বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়া ও ফেসবুকে অনভিপ্রেত/অনাকাঙ্খিত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রচার হওয়ায় এবং গত ৩১/০৮/২০১৫ ইং সিরাজগঞ্জ থানায় পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ার কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক তাকে দল থেকে অব্যাহতি প্রদান করছে এবং কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সংসদের কাছে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

অপরদিকে, সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানাকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে ‘

উল্লেখ্য, গত রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার