• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

হঠাৎ পিটার হাস কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে কক্সবাজার সফরে এসেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ তার সফরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে পিটার হাস এ নিয়ে দ্বিতীয়বারের মতো মহেশখালী পরিদর্শন করলেন।

এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানেও যোগ দেন পিটার হাস। এ সময় হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন গত ৫ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে গেলে পিটার হাসের সাথে বৈঠকের গুঞ্জন উঠে। পরে যদিও এনসিপি নেতারা তা অস্বীকার করেন এবং এই খবরের সত্যতাও মেলেনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী