• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাঁশখালীতে জাল দলিলের মাধ্যমে দোকান দখলের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী গুনাগারীতে জাল দলিলের মাধ্যমে দোকান জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত তিন পরিবার সদস্যরা। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গুনাগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অংশ নেন আক্তার উদ্দিন, কমর উদ্দিন ও নুরুল আমিনের পরিবারের সদস্যরা। 

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, পশ্চিম গুনাগরী এলাকার মিজান নামের এক ব্যক্তি তাদের দোকানের ভাড়াটিয়া ছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি কৌশলে জাল দলিল তৈরি করে ওই ৬টি দোকান দখল করে নেন। 

অভিযুক্ত মিজান, কালীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম গুনাগরী এলাকার মামুনুর রশিদের ছেলে এবং দোকান মালিক আকতার উদ্দিন, কমর উদ্দিন ও নুরুল আমিন কালীপুর ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

ক্ষতিগ্রস্তরা জানান, “আমরা দীর্ঘদিন ধরে বৈধ মালিক হিসেবে দোকান পরিচালনা করছি। মিজান ভাড়াটিয়া হলেও এখন জাল কাগজপত্র দেখিয়ে মালিকানা দাবি করছে। এতে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম অসহায় অবস্থায় রয়েছি। যখন দোকানে লুটপাট চলায় সাথে সাথে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানিয়েছি। পুলিশ আসতে আসতে দোকান লুটপাট করে তালা লাগিয়ে দেয়। 

এই বিষয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক এবং দোষীর শাস্তি নিশ্চিত করা হোক।”

অভিযোগকারীরা আরও বলেন, এ ধরনের জালিয়াতি শুধু তাদের পরিবার নয়, পুরো সমাজের জন্য হুমকি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এ ধরনের ঘটনা বারবার ঘটবে এবং সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।
তারা অবিলম্বে জবর দখল বন্ধ, জাল দলিল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বৈধ মালিকদের দখল ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বাঁশখালী থানার পরিদর্শক ( তদন্ত) সুধাংশু শেখার হাওলাদার বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছে কিনা খতিয়ে দেখা হবে। অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী