• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, আহত ১৫

ফেনী প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মঞ্চের সামনে চেয়ার নেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেন। আহতদের মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে উপজেলা আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, “গ্রাম থেকে এসে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বরদাশত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে কেন্দ্রীয় নেতা আবু তালেব বলেন, “মঞ্চের সামনে বসা নিয়ে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী