• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা!

মাদারীপুর প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদিআরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘরের চালায় ঢিল ছুড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধূ। পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন তারা। কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। প্রতিবেশী এসে হত্যাকাণ্ড দেখে পুলিশে  খবর দেয়।

পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

প্রতিবেশীরা জানান, পাখি বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই তার ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারতেন অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিরদের জানালেও কোনো সুরহা হয়নি। কে বা কারা এমন ঘটনায় জড়িত তা কখনো শনাক্তও হয়নি।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের ধরতে এরইমধ্যে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার