• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সাতকানিয়ায় নুডলস আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একসঙ্গে বেশি নুডলস খাওয়াতে শ্বাসনালিতে আটকে ৭ মাস বয়সী ফাতেমা জান্নাতের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলারপাড়া এলাকায়। শিশুটি ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, ফাতেমাকে সাধারণত একটি নুডলস তিন ভাগে ভাগ করে খাওয়ানো হতো। তবে ওই সময় একসঙ্গে বেশি নুডলস খাওয়াতে তা শ্বাসনালিতে আটকে যায়। দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

দাদি শাহীন আক্তার বলেন, “নুডলস আটকে যাওয়ার পর আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান, খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।” শিশুর জানাজা বৃহস্পতিবার সকাল ৮টায় পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে পা ধরে উল্টে মাথা নিচের দিকে রাখা এবং পেট চেপে ধরে পিঠ চাপড়ানো জরুরি। ১০ মিনিটের মধ্যে খাবার বের করা না গেলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী