• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে তদন্ত কমিটি গঠন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা মো. মহসিন মিয়া নামের এক রোগীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুল আলম মিলনের বিরুদ্ধে। এ বিষয়ে ভোক্তভোগীর ছেলে মো. শোলক মিয়া লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ নূরুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আবুল হোসেন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মোহাম্মদ আবেদুর রহমান ভূঞা।
চিঠিতে বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে। 

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান দৈনিক আমার বাংলাদেশকে জানান, তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তদন্ত রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে প্রচলিত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী