• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি (পাস) শাখার শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

বিভিন্ন দাবিদাওয়া আদায়, বৈষম্য নিরসন এবং কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ডিগ্রি (পাস) শাখা নিয়ে কটুক্তির অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি (পাস) শাখার শিক্ষার্থীরা। তবে অধ্যক্ষের আশ্বাসে শেষ পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় তারা আট দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. ডিগ্রি শাখার জন্য নির্দিষ্ট ভবন ও কক্ষ বরাদ্দ।
২. একজন বিভাগীয় প্রধানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা।
৩. রুটিন অনুযায়ী সিলেবাস সম্পূর্ণ করা।
৪. সেমিনার কক্ষের ব্যবস্থা।
৫. অতিরিক্ত ভর্তি ফি বন্ধ ও যথাসময়ে পরীক্ষা গ্রহণ।
৬. ফরম ফিলাপের অর্থের জবাবদিহিতা।
৭. ইনকোর্স পরীক্ষায় একদিনে একাধিক বিষয়ে পরীক্ষা না নেওয়া।
৮. নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজন।

দাবি আদায়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেন। এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্যাহ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করলেও তারা অধ্যক্ষকে উপস্থিত করার দাবি জানান। পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ এবং কয়েকজন শিক্ষক প্রতিনিধি এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আলোচনায় অধ্যক্ষ শিক্ষার্থীদের প্রতিটি দাবির বিষয়ে ব্যাখ্যা দেন এবং কোনগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব এবং কোনগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্তসাপেক্ষ সে বিষয়েও অবহিত করেন। কটুক্তির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “তোমরা আমাদের সন্তানের মতো। হয়তো কিছু কথাবার্তায় ভুল বোঝাবুঝি হয়েছে, তবে ডিগ্রি (পাস) শাখার মানোন্নয়নে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”

পরে অধ্যক্ষ আশ্বাস দেন যে এক মাসের মধ্যে ডিগ্রি (পাস) শাখার জন্য নির্মাণাধীন নতুন ভবন বা দর্শন ভবন বরাদ্দ দেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার