• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মিঠুন বললেন: ক্রিকেটের জয়, ব্যক্তিগত নয়

স্পোর্টস ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পি.এম.
জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন-ছবি সংগৃহীত

একদিন আগে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন। মাত্র ৩৪ বছর বয়সে এই দায়িত্ব নেওয়ার পর মিঠুন বলেছেন, “এটা কোনো ব্যক্তিগত জয় নয়, বরং ক্রিকেটের জয়।”

ফলাফল ঘোষণার পর তিনি বলেন, “এই নির্বাচন শুধুই জয়-পরাজয়ের বিষয় নয়, বরং ক্রিকেটারদের একত্রিত হওয়ার একটি অনন্য সুযোগ। নতুন অনেক সাবেক ক্রিকেটারের সঙ্গে পরিচয় হয়েছে, যাদের আগে আমরা জানতাম না।”

নবনির্বাচিত সভাপতি ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ককে পারিবারিক বন্ধন হিসেবে দেখছেন। তিনি বলেন, “ক্রিকেটাররা বিসিবির, বিসিবি ক্রিকেটারদের। এটা একটা পরিবার। ক্রিকেটাররা সমস্যা সম্মুখীন হলে স্বাভাবিকভাবেই বিসিবির কাছে তা তুলে ধরবে। বিসিবি আমাদের অভিভাবক।”

মাঠে খেলার পাশাপাশি সভাপতির দায়িত্বকে তিনি সেবামূলক কাজ হিসেবে দেখেন। মিঠুন বলেন, “আমার প্রথম কাজ ক্রিকেট খেলা। তবে দায়িত্বও উপেক্ষা করব না। সবাই দায়বদ্ধতার সঙ্গে কাজ করবে।”

তিনি স্বীকার করেন যে, রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে প্রতিশ্রুতি দিয়েছেন, কমিটি কখনো নিষ্ক্রিয় থাকবে না এবং সমস্যা চিহ্নিত করে ধীরে ধীরে সমাধানের পথে এগোবে।

ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় আপসহীন থাকার প্রতিশ্রুতি দিয়ে মিঠুন বলেন, “সমস্যা সমাধান প্রথমে আলোচনার মাধ্যমে করা হবে। তবু প্রয়োজনে কঠিন পথও নেওয়া হবে। গুরুত্বপূর্ণ হলো, ক্রিকেটারদের স্বার্থ আগে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার