• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আরও ৩ দলের বিশ্বকাপ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি দল। এবার ফিফা বাড়িয়ে তা দাঁড় করিয়েছে ৪৮ এ। এর মধ্যে ১৬টি দল (স্বাগতিক ৩ দেশ ও বাছাইপর্ব থেকে ১৩) ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে।

দক্ষিণ আমেরিকার বাছাই প্রায় শেষের পথে, আর মাত্র একটি রাউন্ড বাকি। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচগুলোতে নতুন করে বিশ্বকাপ নিশ্চিত করেছে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। এর আগে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর টিকিট পেয়ে গিয়েছিল। এতে সরাসরি ছয় দলের কোটা পূর্ণ হয়েছে, আরেকটি দল প্লে-অফ থেকে উঠবে।

এদিন উরুগুয়ে ৩-০ গোলে হারায় পেরুকে, কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে এবং গোলশূন্য ড্র করেও জায়গা নিশ্চিত করে প্যারাগুয়ে (ইকুয়েডরের বিপক্ষে)। অন্য ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে ভেনেজুয়েলাকে ও ব্রাজিল একই ব্যবধানে চিলিকে হারায়। ১৭ রাউন্ড শেষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা (৩৮ পয়েন্ট), এরপর ব্রাজিল (২৮), উরুগুয়ে (২৭), ইকুয়েডর (২৬), কলম্বিয়া (২৫) ও প্যারাগুয়ে (২৫)।

২০২৬ বিশ্বকাপে মোট ৪৩ দেশ সরাসরি জায়গা পাবে বাছাইপর্ব থেকে। বাকি ৫ দল উঠবে প্লে-অফ খেলে। স্লট বণ্টন হবে এভাবে-ইউরোপ (উয়েফা) ১৬, আফ্রিকা (সিএএফ) ৮, এশিয়া (এএফসি) ৮, দক্ষিণ আমেরিকা (কনমেবল) ৬, উত্তর আমেরিকা (কনকাকাফ) ৬ এবং ওশেনিয়া (ওএফসি) ১। অতিরিক্ত দুটি দল নির্ধারিত হবে প্লে-অফ থেকে।

এখন পর্যন্ত নিশ্চিত দলগুলো

স্বাগতিক দেশ : যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা
এশিয়া : জাপান (২০ মার্চ), ইরান (২৫ মার্চ), জর্ডান (৫ জুন), দক্ষিণ কোরিয়া (৫ জুন), উজবেকিস্তান (৫ জুন), অস্ট্রেলিয়া (১০ জুন)
ওশেনিয়া : নিউজিল্যান্ড (২৪ মার্চ)
দক্ষিণ আমেরিকা : আর্জেন্টিনা (২৫ মার্চ), ব্রাজিল (১০ জুন), ইকুয়েডর (১০ জুন), উরুগুয়ে (৫ সেপ্টেম্বর), কলম্বিয়া (৫ সেপ্টেম্বর), প্যারাগুয়ে (৫ সেপ্টেম্বর)

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা