• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ডেঙ্গু আক্রান্তে হয়ে হাসপাতালে ভর্তি ১৫৮

নিজস্ব প্রতিবেদক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা এখনো ১৩০ জনে অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫৮ জনের মধ্যে বরিশালে ৪৮, চট্টগ্রামে ১৯, ঢাকা বিভাগে ৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, ঢাকা দক্ষিণে ১৬, খুলনায় ৭ এবং রাজশাহীতে ১১ জন রয়েছেন। 

চলতি বছরের জন্য মাসভিত্তিক হাসপাতালে ভর্তি সংখ্যা হলো:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১ হাজার ৯৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে মারা গেছেন ১৩০ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন ও সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন।

বাংলাদেশে গত এক বছরে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছে ২০২৩ সালে, মোট ৩,২১,১৭৯ জন। ২০২৪ সালে ১,০১,২১১ জন, ২০২২ সালে ৬২,৩৮২ জন, ২০২১ সালে ২৮,৪২৯ জন, ২০২০ সালে ১,৪০৫ জন এবং ২০১৯ সালে ১,০১,৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের