• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্গাপুরে অসহায় বৃদ্ধাকে ঘর দিলেন তারেক রহমান

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পি.এম.
ভিক্ষুক শুক্কুরি বেগম- ছবি ভিওডি বাংলা

নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরের পশ্চিম খুঁজিউড়া গ্রামে অসহায় ভিক্ষুক শুক্কুরি বেগমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের উপহার হিসেবে নতুন আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ মিনিটে তাকে ঘরটি বুঝিয়ে দেওয়া হয়। আগে সংবাদ শুনে তারেক রহমান ঘরের জন্য নির্দেশ দেন, যা বাস্তবায়ন করেন ব্যারিস্টার কায়সার কামাল।

ঘর হস্তান্তরে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার এবং শামীম আহমেদ খান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী