• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মানুষের অন্তরের সাথে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি: ফিরোজী

ঝালকাঠি প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পি.এম.
ব্যারিস্টার মুঈন ফিরোজী। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর-কাঠালিয়া এলাকার উন্নয়নে সত্যিকারের জননেতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সংবিধান কমিশনের সদস্য ব্যারিস্টার মুঈন ফিরোজী। তিনি বলেছেন, ‘রাজনীতি মানে কেবল স্লোগান দিয়ে গলাবাজি নয়, মানুষের অন্তরের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর এলাকায় এক মতবিনিময় সভায় ব্যারিস্টার ফিরোজী বলেন, “মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এখানে হবে জ্ঞানের চর্চা ও মানুষের মিলনমেলা। মানুষের আস্থা অর্জন ছাড়া রাজনীতির সার্থকতা নেই। রাজনীতির ময়দানে একজন যোগ্য ও মেধাবী নেতার প্রয়োজন, যার সঙ্গে মানুষের হৃদয়ের মিল থাকবে।”

স্থানীয় জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা আগামী দিনে রাজাপুর-কাঠালিয়া আসনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এবং তার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন—আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি। আগামীর রাজাপুর-কাঠালিয়া সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত ও শ্রেষ্ঠ হবে, এটাই আমার আন্তরিক কামনা।” সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে বক্তৃতার সময় করতালিতে সমর্থন জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার