• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শেখ হাসিনার শাসন ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: মুজিবুর

রাজশাহী ব্যুরো    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার শাসন আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায়। ১৫ বছর ক্ষমতার মোহে শত শত মানুষকে খুন, গুম করে নির্যাতন করা হয়েছে। তার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের মতো আইন তৈরি করেছেন, আইন বাতিল করেছেন। মহানগর জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে ‘আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা:)’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। 

মুজিবুর রহমান বলেন, আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হল সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। রাসুল (সা.) সেই নেতৃত্বের প্রতীক। তার সুমহান আদর্শই আমাদের পথ নির্দেশিকা। তার রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের পাথেয়।

তিনি বলেন, কোনো জাতির জন্য কল্যাণ করতে হলে অবশ্যই আল্লাহর রাসুলের রাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। রাসুল (সা:) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপকার। তিনি আল্লাহ প্রদত্ত যেই বিধানের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটাই হলো আসল নীতি। আমাদের সেটাই অনুসরণ করতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ডা. কেরামত আলীর সভাপতিত্বে মহানগর ওলামা বিভাগের সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় মূল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন।

অন্য অতিথিদের মধ্যে ছিলেন- মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, মহানগরী তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের