• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যুবদলনেতা জুয়েলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পি.এম.
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি-সংগৃহীত

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এর উদ্যোগে ও নুরজাহান রহমান ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব দৌলতপুর মধ্য বাজারে আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কাপড়পোড়া কাশেফুল উলুম হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসার মহতাহিম হযরত মাওলানা মুফতি আশরাফ আলী। বিশেষ বক্তা ছিলেন দৌলতপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আলহাজ্ব মোঃ হুসাইন খাঁন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের উদ্যোক্তা শরিফ উদ্দিন জুয়েল তাঁর বক্তব্যে বলেন, “মুসলিম উম্মাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) জীবনাদর্শ আমাদের জন্য এক পরিপূর্ণ আদর্শ। তিনি শুধু ধর্মীয় নেতা নন, ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষাগুরু।

তিনি মানুষকে শিখিয়েছেন শান্তি, সহনশীলতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের পথ। আজকের সমাজে তার এই মহান আদর্শগুলো প্রতিষ্ঠিত করাই হবে প্রকৃতভাবে ঈদে মিলাদুন্নবীর মর্যাদা রক্ষা।

ধর্ম শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতার পথ দেখায়। নবীজি (সা.)'র জীবনচরিত অনুসরণ করলেই আমরা একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব।”

দোয়া মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের