• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না : আযম খান

নিজস্ব প্রতিবেদক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, গণতন্ত্রের লড়াইয়ে রক্ত দিতে হয়, আরো রক্ত দেওয়া হবে, রক্তের বদলে হলেও সব ষড়যন্ত্রকে ভেদ করে এই দেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হবে। কিন্তু আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। অনেক রক্ত বিএনপি দিয়েছে। ১৭ বছরে বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। বিএনপি রক্ত দিতে ভয় পায় না। বিএনপি ভয়ে ছদ্মনামে অন্য দলে যায় না। বিএনপি রক্ত দেয়, নিজ পরিচয়ে থেকেই, শহীদ জিয়ার পরিচয়ে থেকেই, বিএনপির পরিচয়ে থেকেই রক্ত দেয়।

তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয়, নির্বাচিত সরকার যাতে না আসতে পারে—সেজন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভেতরে এবং দেশের বাহিরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।

আযম বলেন, ‘লক্ষ্মীপুরের ৫৬ জন নেতা গুম-খুনের শিকার হয়েছে। যারা গুম হয়ে গেছে আজ পর্যন্ত পরিবার আশায় রয়েছে তাদের সন্তান, স্বামী, পিতা, ভাই কবে ফিরে আসবে। ফিরে আসছে না। যুগ পার হয়ে যাচ্ছে, ফিরে আসছে না।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের