• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৩৭৭ বাংলাদেশি আটক

ভিওডি বাংলা ডেস্ক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭৭০ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি। বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।

বারনামা জানায়, মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় আতঙ্কিত হয়ে কয়েকজন ভবনের ছাদে উঠে পড়েন, আবার কেউ টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয়।

অভিবাসন দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওসমান জানান, বিদেশিরা সামাজিক অনুষ্ঠানের আড়ালে নিয়মিত ওই ভবনে জড়ো হতেন। গত তিন সপ্তাহ ধরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানে ভবনটির ভেতরে সিসিটিভি নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়ার আখড়া পাওয়া যায়। কর্মকর্তারা যখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন, তখনো সাতজন বিদেশি জুয়া খেলায় মত্ত ছিলেন।

পুরো ভবনে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি, আর ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক। যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭৭০ বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মিয়ানমারের, ৭২ জন নেপালের, ৫৮ জন ভারতের এবং ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।

প্রাথমিকভাবে আটককৃতদের পুত্রজায়ায় অভিবাসন দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার