• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজশাহীতে ভান্ডারীর খানকা শরিফ গুড়িয়ে দিল মুসল্লিরা

রাজশাহী ব্যুরো    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খনকা শরিফে হামলা করে ভাংচুর করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে খানকার পীর আজিজুল ইসলাম।

তিনি বলেন, ‘‘গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরেও হামলা এড়াতে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’’

আজিজুল ইসলাম জানান, প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। তবে জুম্মার নামাজের পর কিছু লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকে দেয়। তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খানকা শরীফে হামলা চালিয়ে পুরো খানকা শরীফ ভেঙ্গে চুরমার করে দিয়েছে।

এই ঘটনায় পবা থানার ওসিকে দায়ী করে পীর আজিজুল ইসলাম আরও বলেন, ‘‘পুলিশের অনুমতি নিয়েই এ আয়োজন করা হয়েছিল। থানার ওসিসহ পুলিশের উপস্থিতিই খানকা শরীফে হামলা করা হয়েছে এবং ভেঙে দেয়া হয়েছে। অথচ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’’

তবে মুসল্লিদের অভিযোগ, সেখানে মাদক সেবন করা হয়। এ নিয়ে পুলিশকে জানানোর পরও কোন পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে মুসল্লিরা এ পদক্ষেপ নেয়।

ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘‘তিন/চারশত মানুষ এক সঙ্গে সেখানে হামলা করেছে। আর আমরা ছিলাম ৫ জন পুলিশ। সেখানে আমাদের কি করার ছিল। দেশের পরিস্থিতিতো জানেন। তবে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী