• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার মন্ত্রণালয় খুলেছে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পি.এম.
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আন্দোলন সংগ্রাম গুলি খাওয়ার সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনের কাতারে দিয়ে পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসে। নির্বাচন আসলেই কিছু নেতা নিজের মাথা বিক্রয়ের বাজার বসায়। ফেব্রুয়ারী নির্বাচনকে মাথায় নিয়ে নেতারা ক্ষমতার রাজনীতি করছে, অন্য দিকে হিন্দুস্তান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্র যুবক ভাইরা সচেতন থাকবেন, ফ্যাসিবাদ ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, যুব জাগপা’র ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাইলে, দিল্লির কাছে মাথা বিক্রি করলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। দিল্লিতে বাংলাদেশ বিরোধী কনফারেন্স চলছে, আওয়ামী লীগ দেশে ঝটিকা মিছিল করছে, ভিপি নুরের উপরে হামলা হয়েছে, জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে হিন্দুস্তান ও আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার নতুন মন্ত্রণালয় খুলেছে।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম  সদস্য আসাদুর রহমান খান, হাজী মোঃ হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর জাগপা আহবায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকী, এবি যুব পার্টি, সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব সংহতি (পার্থ) সভাপতি হারুন অর রশিদ, যুব অধিকার পরিষদ সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, যুব শক্তি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব( দপ্তর) মোঃ ইনজামুল হক, ইসলামি যুব আন্দোলন জয়েন্ট সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ বিন হাবিব, ইসলামি যুব সমাজ সভাপতি মাসুদ খান, যুব আন্দোলন এনডিএম সভাপতি আদনান সানি, যুব অধিকার পাটি (পিআরপি) নজরুল ইসলাম সজিব, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের