• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয় তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা।

শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভার খান মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমরা আ.লীগ ও শেখ হাসিনাকে চাই না কিন্তু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চাই। বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন আমরা তাদের সঙ্গে আছি।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আ. ছবুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম সাফি প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের