• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কমলাপুরে ১০ হাজার ইয়াবাসহ ১ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত নারীর নাম মোছা মরিয়ম (৫৫)।

ডিবি-মতিঝিল বিভাগের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে মতিঝিল থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মরিয়ম স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, এবং মরিয়মকে আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
রাজধানীতে আচরণবিধি উপেক্ষা করে সয়লাব রঙিন বিলবোর্ড ও পোস্টার
রাজধানীতে আচরণবিধি উপেক্ষা করে সয়লাব রঙিন বিলবোর্ড ও পোস্টার
যাত্রীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক
যাত্রীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক