• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত : রুমন

নিজস্ব প্রতিবেদক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পি.এম.
আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজার সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

শনিবার (০৬ সেপ্টেম্বর ) দুপুরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এসময় আতিকুর রহমান রুমন আরও বলেন, ক্ষমতাচ্যুত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার অতীতে এই শেরেবাংলা নগরে শহীদ জিয়া’র মাজারে আমাদের নেতাকর্মীদের আসতে বাঁধা দিতেন। এখানে আসলেই বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে নেওয়া হতো। আমরা নিরাপদে ঘরে ফিরতে পারতাম না। কিন্তু এখন আর আগের সেই অবস্থা নেই। তিনি বলেন, আমরা চাই- স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সবাই আসুক। মাজার জিয়ারত করুক, এখানে মানুষের অভয়ারণ্য হোক।

এছাড়া আতিকুর রহমান রুমন বলেন, যতোদিন নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসে; ততোদিন ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জিয়া উদ্যান রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে।

শনিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং জিয়া উদ্যানে ‘বিভিন্ন ফুলের চারা রোপণ’ ও উদ্যানের লেকে ‘শাপলা ফুলের চারা রোপণ’ করে ‘আমরা বিএনপি পরিবার’।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার‘-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোঃ মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ আমির হোসেন, সদস্য সচিব মোহাম্মদ বাকি বিল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, হাসানুর রহমান, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন, আব্দুল্লাহ আল মারুফ, শোয়েব হাসান, অনিক হাসান, শাহরিয়ার হোসেন, মারুফ মেলিন ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ অসংখ্য নেতাকর্মীরা মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং ফুলের চারা রোপণে অংশ নেন।

প্রসঙ্গত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে শহীদ জিয়া‘র মাজার কমপ্লেক্স এলাকা দেখভাল ও সৌন্দর্য বর্ধনের কাজ অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের