• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন নয়: শরীফ ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পি.এম.
‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন নির্বাচন সেই সনদের ভিত্তিতেই হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও প্রজন্মের দাবি উপেক্ষা করা হলে তারা সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে।

রোববার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শরীফ হাদি বলেন, গত ১৬ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। অথচ দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে নির্বাচনের জন্য। আমাদের প্রশ্ন—সেই নির্বাচনের ম্যান্ডেট কোথায়? তিনি আরও বলেন, “জুলাই সনদের বৈধতা নিশ্চিত করেই নির্বাচন হতে হবে। নতুন সংসদ গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।”

তিনি ১৯৭২ সালের সংবিধানকে “বাকশালী ও ফ্যাসিবাদী” উল্লেখ করে বলেন, সেটি জনগণের ম্যান্ডেট ছাড়া প্রণীত হয়েছিল। “বর্তমান সংবিধানও ফ্যাসিস্ট, যার মাধ্যমে শেখ হাসিনা গুম, খুনসহ সব অপকর্ম করেছেন,” যোগ করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পৃথিবীতে দ্বিতীয় উদাহরণ নেই যেখানে একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরিয়েছেন। জিয়াউর রহমান তা করেছিলেন। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসার এক মাসের মধ্যে তিনি শহীদ হন।”

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভাপতিত্ব করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. দেওয়ান সাজ্জাদ। আরও বক্তব্য দেন কর্নেল (অব.) হাসিনুর রহমান, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদসহ অনেকে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের