• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঝামেলা পাকাচ্ছে, আবার শান্তিতে নোবেল চাইছে: সালমান

বিনোদন ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
সালমান খান-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি সংগৃহীত

‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক পর্বে ভাইজান সালমান খান হঠাৎ আন্তর্জাতিক রাজনীতির দিকে ইঙ্গিত করেছেন। প্রতিযোগী ফারহান ভাটকে ভর্ৎসনা করতে গিয়ে তিনি বললেন, “যে সবচেয়ে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তিতে পুরস্কার (নোবেল) চাইছে।” 

সরাসরি নাম না উল্লেখ করলেও দর্শকরা দ্রুত বুঝতে পেরেছেন যে সালমানের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। কারণ, ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে একাধিক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি তুলেছেন, যেমন ভারত-পাকিস্তান বা ইসরায়েল-ফিলিস্তিন। কিন্তু সংশ্লিষ্ট পক্ষগুলো তার দাবি বারবার নাকচ করেছে। এরপরও সমর্থকেরা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন।

শো সম্প্রচারের পর মুহূর্তেই সালমানের এই মন্তব্য ভাইরাল হয়। নেটিজেনরা মজা করে লিখেছেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!” কেউ বলেছেন, “ভাইজানের এই লাইন একেবারেই অসাধারণ।”

এছাড়া শোতে সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিককেও সরাসরি কটাক্ষ করেছেন সালমান। প্রোমোতে তিনি বলছেন, “শো-এর বাইরে আপনার ইমেজ এখন আরও খারাপ হতে চলেছে।” নিয়ম ভেঙে দিনের বেলা ঘুমিয়ে পড়ার কারণে আমাল দর্শক ও নির্মাতাদের বিরক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

রিয়েলিটি শোর পাশাপাশি বড়পর্দায়ও সক্রিয় সালমান। তিনি শুটিং করছেন নতুন ছবি “ব্যাটল অফ গালওয়ান”, যা লাদাখে ভারতের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি হচ্ছে।

শোতে রাজনৈতিক খোঁচা, বড়পর্দায় যুদ্ধভিত্তিক গল্প-দুই জগতেই সমানভাবে আলোচনার কেন্দ্রে আছেন সালমান খান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’