• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানের রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ

পল্লী বিদ্যুতের আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন রয়েছে: প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী অসন্তোষ দূর করতে ও তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করতে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৭ সপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি করা হয়েছে। বদলিকৃতদের পূর্বের জায়গায় ফেরানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সাময়িক বরখাস্তদের পূর্বের পদে ফেরানোরও নির্দেশ দেয়া হয়েছে।
 
এ সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আন্দোলনে দেশবিরোধী শক্তি ইন্ধন দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব।
 
তিনি বলেন, কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। কর্মবিরতির কোনো প্রয়োজন দেখছে না অন্তর্বর্তী সরকার। আন্দোলনের কারণে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে।
 
এরআগে, পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
 
চার দফা দাবির মধ্যে রয়েছে-

১. আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সব চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সব সংযুক্ত ও সাময়িক বরখাস্ত করা এবং অন্যায়ভাবে বদলি করা কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন বিষয়ে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির প্রতিবেদন দাখিল করে বাস্তবায়নের করতে হবে।

২. ১৭ আগস্ট, ২০২৫ থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে চাকরিচ্যুত, বরখাস্ত করা ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করে আগের কর্মস্থলে পদায়ন করতে হবে।

৩. জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে।

৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার